মানুষের ভোটের অধিকার বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে : রুমিন ফারহানা

Reporter Name / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন নিয়ে যেমন ষড়যন্ত্র চলছে, তেমনি মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যারাই করছে, তারা বিএনপির প্রতিপক্ষ, তারাই বাংলাদেশবিরোধী প্রতিপক্ষ। বিএনপি গত ১৫ বছর বাংলাদেশের মাটি ছাড়ে নাই, সুতরাং আগামীতেও এক চুল মাটি ছাড়া হবে না।

মঙ্গলবার বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ যত পাপ করেছে, আগামী ১০০ বছর সেই বিচার চলতেই থাকবে। সংস্কার আর বিচার শেষ না করে নির্বাচন দিলে, তাহলে আগামী ১০০ বছরেও আপনার নিয়ত নাই বাংলাদেশে নির্বাচন হোক। আওয়ামী লীগ নেই, তাই বলে আগামী নির্বাচন সহজ হবে না। এর কারণ হলো, আগে ছিল দৃশ্যমান প্রতিপক্ষ আর এখন প্রতিপক্ষ হয়েছে অদৃশ্য।

তিনি বলেন, বিএনপি এ দেশের মাটি ও মানুষের দল। শত অত্যাচার-নির্যাতন সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক মুহূর্তের জন্য কোথাও যাননি। কিন্তু শেখ হাসিনা তার সকল নেতাকর্মীকে বাংলাদেশে ফেলে রেখে নিরাপদে চলে গেছেন। এটাই হচ্ছে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর মোর্শেদ হাসান খান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও জাতীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন।

অনুষ্ঠিত এই কর্মশালায় জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৭০০-এর বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কর্মশালার দ্বিতীয় পর্বে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443