বাংলাদেশে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল করবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা

Reporter Name / ১৬৯ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বাংলাদেশে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল করবে চীন। হাসপাতাল করার জন্য জমি খোঁজা হচ্ছে।

আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই হাসপাতাল করবে চীন।

এ হাসপাতাল নীলফামারী নির্মাণের সম্ভাবনা আছে বলেও জানান তিনি।

সূত্র জানিয়েছে, বাংলাদেশে হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ করতে যাচ্ছে চীন। হাসপাতালের নাম ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ রাখার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের জন্য ঢাকা, চট্টগ্রাম ও উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে।

জুলাই অভ্যুত্থানের সময় ৪৫০ জন তাদের একটি চোখ হারিয়েছেন এবং ২১ জন দুই চোখ হারিয়েছেন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

জুলাই অভ্যুত্থানে আহত বাসেত খান মূসার চিকিৎসায় এখন পর্যন্ত সাড়ে ছয় কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি। অভ্যুত্থানে আহতরা আজীবন ফ্রি চিকিৎসাসহ স্বাস্থ্য কার্ড পাবেন বলেও জানান তিনি।

নূরজাহান বেগম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ৪০ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দেশে আহতদের সুচিকিৎসার জন্য বিদেশ থেকে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443