রাজশাহীতে মাছ ব্যবসায়ীকে হত্যার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু

Reporter Name / ১৫১ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

রাজশাহীর বাগমারা উপজেলার রাণশিবাজার এলাকায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর উত্তেজিত জনতার হাতে অভিযুক্ত যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বাগমারা উপজেলার রাণশিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার গোঁলাবাড়ি গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী আবদুর রাজ্জাক (৩১) ও আমিনুল ইসলাম (৩৩)।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে রাণশিবাজার এলাকায় মাদকাসক্ত আমিনুল ইসলাম মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাককে ছুরিকাঘাত করে। এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করে। কিন্তু এর কিছুক্ষণ পর আনুমানিক দেড় হাজার লোক বাজারে এসে পুলিশকে মারধর করে আমিনুলকে ছিনিয়ে নেয় এবং পিটিয়ে হত্যা করে।

ওসি জানান, এই ঘটনায় পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520