Headline :

রোহিঙ্গাদের জন্য ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

Reporter Name / ২৩৮ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব।

সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

হাদজা লাহবিব বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ইস্যুতে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। এছাড়া চলমান সংস্কারের প্রতি ইইউয়ের পূর্ণ সমর্থন রয়েছে।

ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে লাহবিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জোর সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। সংস্কারের জন্য যাবতীয় সাহায্য করবে ইইউ।

সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সম্ভবত এ বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।

ড. ইউনূস বলেন, রোহিঙ্গা বাংলাদেশের জন্য বড় সমস্যা, কিন্তু কোনো সমাধান ছাড়াই এ সংকট চলছে।

এ সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য ইইউকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443