Headline :
ধসে পড়া সড়ক পরিদর্শনে গিয়ে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার হরমুজে জাহাজ প্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান, দাবি রিপোর্টে বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারত বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে, নির্ধারিত হামলাও স্থগিত: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভরসা হারিয়ে ইরানের কাছেই নিরাপত্তা চাইল মার্কিন মিত্রদেশ শ্যামলীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর গোপন পরিকল্পনা ফাঁস: ইরানে অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ মোসাদ, খেপেছেন নেতানিয়াহু হঠাৎ কী হলো ট্রাম্পের, কেন বদলে গেল সুর

বুয়েটে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ

Reporter Name / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এ পরীক্ষায় মোট ৭ হাজার ৫৫২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তিন শিফটে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলে প্রথম শিফটে ২ হাজার ৫২০ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৫১২ জন, এবং তৃতীয় শিফটে ২ হাজার ৫২০ জন উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) বুয়েটের ওয়েবসাইটে ফলাফলটি প্রকাশ করা হয়।

গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বুয়েট ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ২৪ হাজার ২১১ জন, এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৬ হাজার ৮৭২ জন।

আগামী ১৩ ফেব্রুয়ারি চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি কার্যক্রমে কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১৩টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসন ১ হাজার ৩০৯টি। চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৮ মার্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520