Headline :
এনআইডিতে নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪৮০০ টাকা গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু কালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন গণঅভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত লন্ডনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সংবর্ধনা, প্রবাসী মৌলভীবাজারবাসীর সঙ্গে মতবিনিময়

রওশন খান সাগরের মায়ের মৃত্যুতে কয়ছর এম আহমেদ এর শোক প্রকাশ।

Reporter Name / ১৪৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

আওলাদ হোসেন বার্মিংহাম থেকেঃ শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগরের মা খোদেজা খানমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর ও শান্তিগন্জ উপজেলার গণমানুষের নেতা জননেতা কয়ছর এম আহমেদ।

এক শোক বার্তায় কয়ছর এম আহমেদ বলেন, সুনামগঞ্জ জেলার শান্তিগন্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগরের মায়ের মৃত্যুতে, মরহুমার পরিবারের মতো আমি ও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও রত্নগর্ভা নারী ছিলেন। তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত যা এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে ।

মরহুমার রুহের মাগফিরাত কামনা করে,পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মহান আল্লাহ রাব্বুল আল-আমীন যেন পরিবারের সদস্যদের সবুর ও ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। তিনি আশা করেন মহান আল্লাহ যেন মরহুমা কে জান্নাতবাসী করেন আমীন।

উল্লেখ্য বার্ধক্যজনিত কারণে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর বয়স ছিলো ৮২ বছর। মৃত্যুকালে ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মরহুম খোদেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category