Headline :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প এবং বানিজ্য বিষয়ক সদস্য মোস্তাফিজুর রহমান গ্রেফতার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা কেবল ভারতের সঙ্গেই হবে, তাঁর সঙ্গে নয়: তথ্য উপদেষ্টা কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে আবারও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

ইসলামী বক্তারা একে অপরের কাছাকাছি আসতে পারলে ইতিহাস তৈরি হতে পারে’

Reporter Name / ৫০২ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে। ওয়ায়েজ ও ইমামদের ওয়াজ, নসীহত ও উদ্বুদ্ধকরণ বক্তৃতার মাধ্যমে জনগণের মধ্যে তাকওয়া, দেশপ্রেম ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত হয় বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, শক্তির উৎস হচ্ছে ঐক্য। ইসলামী বক্তা ও ইমামেরা পারস্পারিক ছোটখাটো মতানৈক্য ভুলে গিয়ে একে অপরের কাছাকাছি আসতে পারলে জাতি গঠনে নতুন ইতিহাস তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, ধর্মীয় বক্তারা সামাজিক শক্তির প্রতিভূ। জাতির দুর্দিন ও দুর্বিপাকে ওয়ায়েজ, ইমাম ও আলিমগণ জনগণের পাশে দাঁড়িয়েছেন। এতে জনগণের সাথে তাদের সম্পৃক্ততা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে।

মাওলানা আব্দুল বাসেত খান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তৃতা করেন মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category