Headline :
জগন্নাথপুরে প্রখ্যাত লোককবি রাধারমণ দত্ত’র ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন জগন্নাথপুর বিএনপি’র “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ রাজধানীতে আবারও বাসে আগুন মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গু সতর্কতায় যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ নবীউল্লাহ নবীর

Reporter Name / ৩৯৮ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু সতর্কতা ও এডিস মশার বংশবিস্তার রোধে রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ করেছেন মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী।

শনিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে স্থানীয়দের ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধসহ ডেঙ্গু সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি এডিস মশা প্রতিরোধে পুরো এলাকায় থাকা খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
এ সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসানুল কবির, যুবদল নেতা মনির, স্বেচ্ছাসেবক দল নেতা দ্বীনা, সালাউদ্দিন সালু, আরিফসহ যাত্রাবাড়ী থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category