Headline :
বেলজিয়ামকে হারিয়ে প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র? খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং, জানালেন ট্রাম্প ইসরায়েল ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বানচালের চেষ্টা করছে: এরদোয়ান খামেনির জানাজায় যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য সাতদিন ছুটি দিয়েছি: ট্রাম্প গাজা যুদ্ধবিরতি ও ইরান চুক্তি দ্রুত কার্যকরের আহ্বান মিসরের প্রেসিডেন্টের আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

সাবেক হুইপ সামশুলসহ ১০ এমপির সম্পদ অনুসন্ধান করবে দুদক

Reporter Name / ২৭৫ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক হুইপ সামশুল হক চৌধুরীসহ ১০ জন সংসদ সদস্যের (এমপি) অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

যে ১০ জন সাবেক এমপির সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা হলেন-সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, আফতাব উদ্দিন সরকার, ওমর ফারুক চৌধুরী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, একরামুল করিম চৌধুরী, দীপংকর তালুকদার, ইফতেখার উদ্দিন তালুকদার, ফাহমী গোলন্দাজ বাবেল, হোসনে আরা ও এম এ জাহের।

জানা গেছে, সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক ৪০-৫০ শতাংশ বেশি দরে প্রাক্কলন তৈরি করে টেন্ডারবাজি, নিয়োগবাণিজ্য, মাদক চোরাকারবারিদের কাছ থেকে কমিশন গ্রহণ, তার এলাকার পল্লী বিদুৎ সমিতির বিলের ওপর অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ মিলেছে।
এসব অভিযোগ অনুসন্ধানের নিমিত্ত দুদকের মহাপরিচালক (তদন্ত-২) বরাবর পাঠানোর জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

একই ধরনের অভিযোগে উল্লিখিত সাবেক এমপিদেরও অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520