Headline :
সত্যিই কি ‘লন্ডনে হামলা চালাবে ইরান’, ইসরায়েলের দাবি নিয়ে যা বলল যুক্তরাজ্য ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট স্বজনের কাছে ফিরছে সবাই মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

চলতি বছর বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.২ শতাংশ

Reporter Name / ২৩৯ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

চলতি বছর বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.২ শতাংশ। আগামী বছরও প্রবৃদ্ধি ৩.২ শতাংশই থাকবে। বুধবার অর্থনৈতিক পূর্বাভাস রিপোর্টে এ তথ্য জানিয়েছে ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। গত মে মাসের দেওয়া পূর্বাভাসে তারা জানিয়েছিল এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ৩.১ শতাংশ।

ওইসিডি তাদের রিপোর্টে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হবে ২.৬ শতাংশ। আগামী বছর তাদের জিডিপি প্রবৃদ্ধির মাত্রা কমে দাঁড়াবে ১.৬ শতাংশ। মে মাসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে তাদের প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল ১.৮ শতাংশ। জি৭ জোটের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরই প্রবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাজ্য।

গত মে মাসের পূর্বাভাস অনুযায়ী, তাদের প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল ০.৪ শতাংশ। ওইসিডির সর্বশেষ রিপোর্টে জানা গেছে, চলতি বছর তাদের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ১.১ শতাংশ। আগামী বছর তাদের প্রবৃদ্ধি হবে ১.২ শতাংশ। জি৭ জোটের অন্যতম শক্তিশালী দেশ জাপান, ইতালি ও জার্মানির প্রবৃদ্ধি যুক্তরাজ্যের চেয়ে কম হবে।

তবে জি৭ জোটের অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি হবে সর্বোচ্চ। বছরজুড়ে তাদের মূল্যস্ফীতির হার হবে ২.৭ শতাংশ। চলতি বছর ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর অর্থনীতি বড় হবে ০.৭ শতাংশ হারে। তাদের অর্থনীতির চাকা সচল হবে ২০২৫ সালে। আগামী বছর তাদের প্রবৃদ্ধি হবে ১.৩ শতাংশ হারে।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীনের প্রবৃদ্ধি হবে ৪.৯ শতাংশ। আগামী বছর তাদের অর্থনীতি বড় হবে ৪.৫ শতাংশ হারে। চীনের প্রবৃদ্ধি কমে যাওয়ার মূলে রয়েছে বেশ কিছু কারণ। দেশটির সরকার অর্থনীতির চাকা সচল রাখতে খরচের পরিমাণ বাড়িয়েছে। কিন্তু ক্রেতাদের হাতে অর্থ নেই। তাদের খরচের হার কমেছে। এর ওপর দেশটির আবাসন খাতের ব্যবসাও ধুঁকছে। সব মিলিয়ে আশানুরূপ হারে তাদের প্রবৃদ্ধি বাড়বে না।

ওইসিডি জানিয়েছে, গত বছরের তুলনায় চলতি বছর বিশ্বের বেশির ভাগ দেশে মূল্যস্ফীতি কমে এসেছে। খাবার, জ্বালানি ও পণ্যের দাম কমায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। ফলে তারা খরচের হারও বাড়িয়েছে। তবে কঠিন অর্থনৈতিক পরিস্থিতি ও ভূরাজনৈতিক সংঘাত ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা মানুষের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520