ফের বাড়ল স্বর্ণের দাম

Reporter Name / ৩৪১ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দামে বেড়েছে তিন হাজার ১৫০ টাকা। এখন থেকে দেশের বাজারে ভালো মানের স্বর্ণ প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ৩৩ হাজার ৫১ টাকায়। আগামীকাল রবিবার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।

শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ মূল্য বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৮৯ হাজার ২১৮ টাকা করা হয়েছে।
অপরিবর্তীত রয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রূপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা।

২১ ক্যারেটের রূপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রূপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category