Headline :
বিনা জামানতে তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা,৫৬ জেলায় আবেদন শুরু সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজনৈতিক শূন্যতা ঢাকতেই অযৌক্তিক লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে: রিজভী বাসায় মাদক ও ডিজে পার্টি: পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত এইচএসসির ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১% টঙ্গীতে বাসায় ইয়াবা কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের ৫টি কলেজে পাশ করেনি কেউ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ নয়, জনকল্যাণ চাই’- মেলোনি সরকারের বিরুদ্ধে তরুণদের গর্জন ন্যূনতম বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ

বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ কমিটি গঠন

Reporter Name / ৩৪৬ Time View
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত মানুষদের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহে আট সদস্য বিশিষ্ট একটি ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করেছে বিএনপি। কমিটির আহ্বায়ক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সদস্য সচিব দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

অন্য সদস্যরা হলেন- মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া।
উল্লিখিত কমিটি দেশের পূর্বাঞ্চলে প্রলয়ঙ্কারী বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, শিশুদের কাপড়, মোমবাতি, দেশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ দলের নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংগ্রহ করবে।

দেশের সর্বস্তরের জনগণকে বন্যার্তদের সাহায্যার্থে সাধ্যানুযায়ী উল্লিখিত ত্রাণসামগ্রী নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রদান করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category