Headline :
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার: বিডা চেয়ারম্যান ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা মেয়াদ কম থাকায় কোনো বিনিয়োগ আসেনি: জ্বালানি উপদেষ্টা ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং সতর্ক থাকতে হবে, আপনাদের রায়কে কেউ যেন পাল্টে দিতে না পারে: তারেক রহমান যুবনেত নেতা আক্তার এর মৃত্যুতে আওলাদ হোসেনের শোক প্রকাশ । জগন্নাথপুরে রসুলগঞ্জ বাজারে কয়ছর আহমেদ এর ধানের শীষের প্রচারনায় জনতার ঢল পর্তুগাল বিএনপি যুগ্ম আহবায়ক জামানের পিতার মৃত্যুতে কয়ছর আহমেদ এর শোক যুক্তরাজ্য থেকে প্রিয় বাংলাদেশে পা রাখলেন জগন্নাথপুর উপজেলার সাবেক ছাত্রদল নেতা মির্জা লিক্সন ও আকিকুর চৌধুরী

দুর্বল ব্যাংককে টাকা ছাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না: গভর্নর

Reporter Name / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দুর্বল ও সমস্যাযুক্ত ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না। তিনি বলেন, হঠাৎ করে ব্যাংক বন্ধ করে কিংবা ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে কোনো সমাধানের পথে যাওয়া যাবে না।

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের গভর্নর এসব কথা বলেন।

গভর্নর জানান, এক হাজার টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা তাঁদের নেই। ফলে এটা নিয়ে যেন গুজব ছড়ানো না হয়। তবে দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভাঙার বিষয়টি তাঁদের বিবেচনায় রয়েছে।
গভর্নর বলেছেন, ‘এত দিন যা হওয়ার, তা হয়েছে। এখন ওই ব্যাংকগুলোকে উদ্ধারের প্রক্রিয়া আলাদা হবে। তবে ব্যাংকগুলো থেকে অভিযুক্ত ব্যক্তিরা যেন আর টাকা সরাতে না পারেন, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ব্যাংকিং কমিশন গঠন হলে দুর্বল ব্যাংকগুলোর সংখ্যা কমিয়ে বা তাদের একীভূত করে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। কিন্তু ব্যাংক বন্ধ বা টাকা ছাপিয়ে তা সমাধান করা হবে না।’

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো থেকে গ্রাহকেরা আমানত তুলে নিচ্ছেন, জানিয়ে গভর্নরের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। এ প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, ‘আমানত তুলে নেওয়া আমানতকারীর সার্বভৌম অধিকার। আমানতকারীরা নিরাপদ বোধ না করলে তারা টাকা তুলে নেবেন। সরকার সেখানে হস্তক্ষেপ করবে না। ব্যাংকের ব্যবস্থাপনার ওপর আমানতকারীদের আস্থা না থাকলে সেই ব্যাংক চলতে পারে না। সব সময় এমন ব্যাংককে উদ্ধার করতে যাওয়া ঠিক নয়। এই পরিস্থিতির জন্য ওই ব্যাংক কর্তৃপক্ষই দায়ী; তারা নিজ দায়িত্বে এ অবস্থায় নিয়ে গেছে। ফলে আমরা তাদের এখন কোনো সহায়তা দেব না।’

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বাধীন ব্যবসায়ী প্রতিনিধিদলে ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ, বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)