Headline :
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে অনেক সময় ভাষা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্রী ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি ঠিক হবে বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখে : তারেক রহমান তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ৫৩৪ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

কারওয়ান বাজারে ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে।

রবিবার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৩ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
এজাহারে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া। দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে কারওয়ান বাজার বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস এবং কাব্যকস সুপার মার্কেটের সামনে রাস্তার উপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। ওই হামলায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সব গাড়ি ভাঙচুর এবং সিএসএফ নিরাপত্তারক্ষীসহ বিএনপির অনেক নেতাকর্মী মারাত্মকভাবে গুরুতর আহত হয়। উক্ত বিষয়ে তেজগাঁও থানায় সহযোগিতা চাইলেও তারা নীরব ভূমিকা পালন করেন। রাজনৈতিক প্রভাবে ঘটনার সময় মামলা করিতে না পারায় বর্তমান প্রেক্ষাপটে বিলম্বে ন্যায় বিচারের স্বার্থে এজাহার দায়ের করিলাম।

এই এজাহারে হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অর্থ যোগানদাতা হিসেবে ৭ জনের নাম উল্লেখ করা হয়। আর হামলাকারী হিসেবে ১০১ জনের নাম উল্লেখ করা হয় মামলার এজাহারে। একইসঙ্গে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জন দুর্বৃত্ত ও হামলাকারীরা এ ঘটনায় অংশ নেয় বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520