Headline :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প এবং বানিজ্য বিষয়ক সদস্য মোস্তাফিজুর রহমান গ্রেফতার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা কেবল ভারতের সঙ্গেই হবে, তাঁর সঙ্গে নয়: তথ্য উপদেষ্টা কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে আবারও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

আবারও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়াতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে সোনার দাম। সুদের হার বৃদ্ধির সম্ভাবনায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় মূল্যবান এই ধাতুর বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১৯ ডলার ৯৫ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার দর দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১৯ ডলারে দাঁড়ায়।

এর আগে, গত ২১ নভেম্বর সোনার দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। গত সপ্তাহে সব মিলিয়ে সোনার দাম প্রায় ৮ শতাংশ কমে যায়। গত মার্চের পর এটিই ছিল ধাতুটির সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বাজার বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়লে সোনার বিনিয়োগ আকর্ষণ কমে যায়। কারণ সোনা থেকে বিনিয়োগকারীরা সরাসরি কোনো সুদ পান না। বিপরীতে সুদের হার বাড়লে বন্ডসহ সুদযুক্ত সম্পদে বিনিয়োগের প্রবণতা বাড়ে। এতে সোনার চাহিদা ও দামের ওপর চাপ তৈরি হয়। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের বৈঠকে ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে বলে ধারণা করছেন বাজারের অংশগ্রহণকারীরা। এ সম্ভাবনা ৯৩ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৬ দশমিক ৫ শতাংশ।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো উচ্চপর্যায়ে থাকায় কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোর মুদ্রানীতি অনুসরণ করতে হতে পারে। তবে ভবিষ্যতে সুদের হার কতটা বাড়ানো হবে, তা নির্ভর করবে নতুন অর্থনৈতিক তথ্যের ওপর।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশিত হওয়ার কথা রয়েছে। মূল্যস্ফীতি পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ এই সূচকের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। প্রকাশিত তথ্য ফেডের পরবর্তী সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে নতুন ইঙ্গিত দিতে পারে।

ডিএইচএফ ক্যাপিটালের প্রধান নির্বাহী ও সম্পদ ব্যবস্থাপক বাস কুইজম্যানের মতে, গত সপ্তাহে ফেডের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং প্রযুক্তি খাতের শেয়ারে দরপতনের কারণে বিনিয়োগকারীরা লোকসান সামাল দিতে সোনা বিক্রি করেছেন। সেই চাপ কিছুটা কমলেও সুদের হার বাড়ার প্রত্যাশায় সোনার দামে নিম্নমুখী চাপ অব্যাহত থাকতে পারে।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ ডলার ২৩ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে প্লাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ কমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category