Headline :
বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক,অন্যান্য দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশকে বরাদ্দ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টিতে ছুটি ঘোষণাআশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টিতে ছুটি ঘোষণা টিয়ারশেল ছুড়েও দমানো গেল না চিলির শিক্ষার্থীদের ‘ঐক্যবদ্ধ জনগণ কখনো পরাজিত হবে না’, স্প্যানিশ স্লোগানে প্রকম্পিত রাজপথ গ্যাস সরবরাহ স্থিতিশীল, বিদ্যুৎ পরিস্থিতিও সন্তোষজনক : জ্বালানিমন্ত্রী শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ, ফাইনালে পাকিস্তান পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার নিখাদ ভালোবাসা

গ্যাস সরবরাহ স্থিতিশীল, বিদ্যুৎ পরিস্থিতিও সন্তোষজনক : জ্বালানিমন্ত্রী

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছিল। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি ও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করায় পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ নেই।

শনিবার রাজধানীর একটি তারকা হোটেলে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬-এর দ্বিতীয় অধিবেশনে এসব কথা বলেন তিনি।

‘জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ খাত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক অধিবেশনে তিনি দেশের জ্বালানি পরিস্থিতি, বিদ্যুৎ উৎপাদন ও আগামী গ্রীষ্মের প্রস্তুতির কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার ১০ থেকে ১৫ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধ শুরু হয়। এতে বাংলাদেশের প্রচলিত জ্বালানি সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়। এর সঙ্গে একটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনায় গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে। ফলে অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। শিল্পকারখানাগুলোও ভোগান্তিতে পড়ে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় প্রতি ইউনিট এলএনজির দাম ছিল ১২ ডলার। সর্বশেষ কিনতে হয়েছে ৩১ ডলারে। এত বেশি দামে এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রায় তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সমান হয়ে গিয়েছিল। তাই তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করা হয়।

ইকবাল হাসান মাহমুদ বলেন, এখন গ্যাস সরবরাহ মোটামুটি স্থিতিশীল। বিদ্যুৎ পরিস্থিতিও সন্তোষজনক। গত ১৫ থেকে ২০ দিনে খুব কম এলাকায় লোডশেডিং হয়েছে। যেসব জায়গায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়েছে, তার বেশির ভাগই কারিগরি ত্রুটির কারণে।

চাহিদা অনুযায়ী জ্বালানি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, ডিসেম্বর পর্যন্ত আমরা জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখতে পারব। এরপর জানুয়ারির জন্য আমদানির পরিকল্পনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category