নিখাদ ভালোবাসা
কলমে- মোঃ নূরুল আলম
প্রেমালিঙ্গনে বাহুডোরে জড়িয়ে
কেটেছে কতো প্রহর
বিশ্বাসে ভরসায় ভালোবাসা পূর্ণতা পেয়েছিল
সুখেই ছিলাম ভালোবেসে।
যা হবার তাই হলো
কপালে এই লেখা ছিল!
আচমকা পরিস্থিতি পাল্টে ঘটলো বিড়ম্বনা
আর সুখে থাকা হলো না,কিছুতেই না।
না চাইতেই বেড়েছে অনতিক্রম্য দূরত্ব
নিত্য দিনের সুখগুলো বিসুখ হলো আচমকা;
আমাদের ভালোবাসা আজ-
হতাশা নিরাশার চাদরে ঢাকা।
শুদ্ধতম ভালোবাসার পরশে
আত্মতৃপ্তি লাভে ধন্য হয়েছিলাম;
দু’জনার সাধনা বিফলে যায়নি
যদিও খোয়া গেছে সাধনার ধন।
ভালোবাসা ছিল নিখাদ
ছিলো না কোনও পাপ
তাইতো নেই কোন অপরাধবোধ
নেই কোন অনুশোচনা।
যদিও দু’টি প্রাণে এখন অসহ্য বিচ্ছেদ যন্ত্রণা
দিবানিশি অফুরন্ত বিরহ বেদনা;
তবুও এই যন্ত্রণা-
বিরহ বেদনা মাঝে পাই ভালোবাসার পরশ।