গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানা ছুটি ঘোষণা

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো গার্মেন্ট কারখানা আজ ছুটি দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সুপার আমজাদ হোসেন বিকাল ৩টায় বলেন, এসব কারখানা আজ ছুটি দেওয়া হলেও কাল যথাসময়ে খুলবে বলে আশা করছেন তারা। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচলও এই মুহূর্তে স্বাভাবিক আছে।

এর আগে সকাল থেকেই বিক্ষোভের পর দুপুরের আগে গাজীপুর মহানগর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন জায়গায় শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিলেন।

আমজাদ হোসেন আরও বলেন, শিল্প পুলিশ ও জেলা-মহানগর পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরাও কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category