Headline :
রাজনৈতিক শূন্যতা ঢাকতেই অযৌক্তিক লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে: রিজভী বাসায় মাদক ও ডিজে পার্টি: পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত এইচএসসির ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১% টঙ্গীতে বাসায় ইয়াবা কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের ৫টি কলেজে পাশ করেনি কেউ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ নয়, জনকল্যাণ চাই’- মেলোনি সরকারের বিরুদ্ধে তরুণদের গর্জন ন্যূনতম বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ ডিজিটাল দুনিয়াতেও ঝড় তুললেন বার্সা কোচ হান্সি ফ্লিক রাষ্ট্রপক্ষের কৌসুলীর সন্দেহ শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর কারণে তাহসিফ খুন হয়েছেন

বাসায় মাদক ও ডিজে পার্টি: পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রাজধানীর ভাটারা থানা এলাকার নিজের ফ্ল্যাটে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন করার অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের পাশাপাশি তাকে রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর শাখা ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় জহিরের বাসায় একটি গোপন অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই বাসায় অবৈধ মাদক সেবন এবং উচ্চ শব্দে ডিজে পার্টি চলছিল বলে নিশ্চিত করে ডিবি।

তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মদ, ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, একজন দায়িত্বশীল উচ্চপদস্থ কর্মকর্তার এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জনমনে পুলিশের প্রতি প্রচণ্ড নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং সার্বিকভাবে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রজ্ঞাপনে ঘটনাটিকে শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতামূলক এবং কঠোর বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থি হিসেবে অভিহিত করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুসরণে গত ২৫ অক্টোবর থেকে আব্দুল্লাহ আল জহিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন সময়সীমায় তিনি সরকারি বিধি অনুযায়ী কেবল খোরপোষ ভাতা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category