Headline :
রাজনৈতিক শূন্যতা ঢাকতেই অযৌক্তিক লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে: রিজভী বাসায় মাদক ও ডিজে পার্টি: পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত এইচএসসির ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১% টঙ্গীতে বাসায় ইয়াবা কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের ৫টি কলেজে পাশ করেনি কেউ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ নয়, জনকল্যাণ চাই’- মেলোনি সরকারের বিরুদ্ধে তরুণদের গর্জন ন্যূনতম বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ ডিজিটাল দুনিয়াতেও ঝড় তুললেন বার্সা কোচ হান্সি ফ্লিক রাষ্ট্রপক্ষের কৌসুলীর সন্দেহ শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর কারণে তাহসিফ খুন হয়েছেন

‘যুদ্ধ নয়, জনকল্যাণ চাই’- মেলোনি সরকারের বিরুদ্ধে তরুণদের গর্জন

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

শিক্ষা খাতে ধারাবাহিক বাজেট কাটছাঁট, জীবনযাত্রার সীমাহীন ব্যয় বৃদ্ধি এবং জনকল্যাণমূলক খাত বাদ দিয়ে মেলোনি সরকারের অতিরিক্ত সামরিক ব্যয় বা অস্ত্রভাণ্ডার বাড়ানোর নীতির প্রতিবাদে ইতালিতে সর্বাত্মক সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। দেশের প্রধান প্রধান শহর রোম, মিলান, তুরিন ও বোলোনিয়াসহ প্রায় ৫০টিরও বেশি স্থানে হাজার হাজার ছাত্র-যুব ও শ্রমিক একযোগে রাজপথে নেমে আসেন।

ইউএসবি ট্রেড ইউনিয়নের আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে হাজার হাজার তরুণ লাল পতাকা ও নানা প্রতিবাদী ব্যানার নিয়ে শোভাযাত্রা করেন। আন্দোলনকারীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষা খাতে পর্যাপ্ত সরকারি বরাদ্দ নিশ্চিত করা, আকাশছোঁয়া জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন সুবিধা এবং তরুণদের জন্য স্থায়ী ও মানসম্মত কর্মসংস্থানের নিশ্চয়তা।

বিক্ষোভকারীরা মেলোনি সরকারের সামরিক বাজেট বাড়ানোর কঠোর সমালোচনা করেন। “জনকল্যাণ চাই, যুদ্ধ নয়” স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রতিবাদ স্থানগুলো। আন্দোলনরত তরুণদের বক্তব্য, দেশের আমজনতার মৌলিক ও অর্থনৈতিক সংকটগুলোর সমাধান না করে যুদ্ধ সরঞ্জামে জাতীয় রাজস্বের একটা বড় অংশ ব্যয় করার রাষ্ট্রীয় সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

ধর্মঘটের সরাসরি প্রভাবে দেশটির গণপরিবহন ব্যবস্থা, রেল যোগাযোগ ও বিভিন্ন জরুরি জনসেবামূলক সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। বড় বড় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও কৌশলগত স্থানগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ও পুলিশ পাহারা জোরদার করা হয়।

বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাস বয়কট ও প্রশাসনিক ভবন দখলের মাধ্যমে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তবে খুব দ্রুতই তা দেশের সাধারণ শ্রমজীবী মানুষ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে এক বিশাল জাতীয় আন্দোলনে রূপ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category