সময়ের কাছে
জমা রেখে যাই কতো বিরহ গাঁথা
কান্নার নোনাজলে সিক্ত করে দু’চোখের পাতা।
নিশীথের নিস্তব্ধ প্রকৃতির কাছে
আনমনে বলে যাই প্রিয়াকে না বলা কতো কথা
প্রকৃতিকেই এখন প্রিয়া জেনে,আমার শত ব্যাকুলতা।
দিন মাস বছর যুগ পেরিয়ে এসেছি
ভালোবাসাহীন শূন্যতার হাহাকার চেপে বুকের মধ্যখানে
পাগলের মতো তিলেক দণ্ড সুখ খুঁজেছি যেখানে সেখানে।
তৃষিত প্রাণে জল চেয়েছি
দ্বারেদ্বারে ঘুরে করুন রুদন করেছি কতো পথে ঘাটে
বিনা মূল্যে প্রেম বিকিয়েছি প্রেমনগরের পাইকারী হাটে।
বেলা শেষে সর্বস্বান্ত হয়ে জেনেছি
নিঃস্বার্থ ভালোবাসাও হার মানে বৈরী সময়ের কারসাজিতে
ভালোবেসে সবাই সুখী হতে পারে না,স্বার্থপরের এই পৃথিবীতে।
রচনাকাল- ৩১ অক্টোবর ২০২০