Headline :
রাজনৈতিক শূন্যতা ঢাকতেই অযৌক্তিক লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে: রিজভী বাসায় মাদক ও ডিজে পার্টি: পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত এইচএসসির ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১% টঙ্গীতে বাসায় ইয়াবা কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের ৫টি কলেজে পাশ করেনি কেউ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ নয়, জনকল্যাণ চাই’- মেলোনি সরকারের বিরুদ্ধে তরুণদের গর্জন ন্যূনতম বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ ডিজিটাল দুনিয়াতেও ঝড় তুললেন বার্সা কোচ হান্সি ফ্লিক রাষ্ট্রপক্ষের কৌসুলীর সন্দেহ শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর কারণে তাহসিফ খুন হয়েছেন

ডেঙ্গু-হামে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৪৩৩ জন

Reporter Name / ৮ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

দেশে ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। এই সময়ে দুই রোগে আক্রান্ত বা উপসর্গযুক্ত মোট ২ হাজার ৪৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৫, চট্টগ্রামে ২৬৮ এবং বরিশালে ১৮২ জন। এ ছাড়া খুলনায় ১৩১, রাজশাহীতে ১১২, ময়মনসিংহে ৭৫, রংপুরে ৪৮ ও সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু ৪১৮ জনে পৌঁছেছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন করে ১ হাজার ৩১৬ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে এবং ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৫১। এর মধ্যে উপসর্গযুক্ত ১ হাজার ১৪৬ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত ১০৫ জন। একই সময় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২ হাজার ৬৩৯ জন। সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category