Headline :
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের তাড়াতে টিয়ারসেল ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর: পরমাণু বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপের অনুমোদন মালদ্বীপের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির যান্ত্রিক ত্রুটি মুক্ত: সাড়ে চার ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রী ১ দিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৩১৫ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ মিরপুর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি থেকে এক রান পিছিয়ে সাদমান যেখানেই অবৈধ স্থাপনা সেখানেই অভিযান: ডিএনসিসি প্রশাসক ভোজ্য তেলের দাম লিটারে আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের তাড়াতে টিয়ারসেল

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের পর কাশিমপুর ও কোনাবাড়ী শিল্প অঞ্চলের শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। এসময় অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ ও শ্রমিকরা জানান,আজ দুপুরের পরে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ৩০ হাজার টাকা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে প্রথমে কাশিমপুর শিল্প অঞ্চলের শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করে।

পরে জরুন এলাকায় রিপন, ইসলাম, স্ট্যান্ডার্ড গ্রুপ,কটন ক্লাব, মন্ডল, মাল্টি ফ্যাবস লিঃসহ আশেপাশের কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরে কোনাবাড়ী বিসিকে শ্রমিকরা এসে অন্য কারখানার শ্রমিকদের বের হয়ে আসার জন্য তাগাদা দিলে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আসে।

পরে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে মারে। পুলিশও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন,কোনাবাড়ী ও কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে।

পরে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category