Headline :
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের তাড়াতে টিয়ারসেল ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর: পরমাণু বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপের অনুমোদন মালদ্বীপের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির যান্ত্রিক ত্রুটি মুক্ত: সাড়ে চার ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রী ১ দিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৩১৫ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ মিরপুর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি থেকে এক রান পিছিয়ে সাদমান যেখানেই অবৈধ স্থাপনা সেখানেই অভিযান: ডিএনসিসি প্রশাসক ভোজ্য তেলের দাম লিটারে আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

যান্ত্রিক ত্রুটি মুক্ত: সাড়ে চার ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রী

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সাড়ে চার ঘণ্টারও বেশি সময় পর যান্ত্রিক ত্রুটি মুক্ত, ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান

ককপিটে কারিগরি ত্রুটির সংকেত দেখানোর পর দীর্ঘ সাড়ে চার ঘণ্টারও বেশি সময় অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি পরীক্ষা ও মেরামত শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।

এর আগে, জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে টোকিও থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটির যাত্রা শুরু করার কথা ছিল। সব সূচি ঠিক থাকলে উড্ডয়ন শেষে ফ্লাইটটি আজ রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করত।

বিমানবন্দর সূত্র জানায়, নির্ধারিত সময়ে সকল যাত্রীর বোর্ডিং শেষ হওয়ার পর বিমানটি রানওয়ের দিকে গড়ানো (পুশব্যাক) শুরু করতেই হুট করে ককপিটের ড্যাশবোর্ডে বিমানের স্পয়লারে (গতি নিয়ন্ত্রক ব্যবস্থা) ত্রুটির সংকেত ভেসে ওঠে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে টেক-অফ স্থগিত ঘোষণা করেন ক্যাপ্টেন।

প্রকৌশলীরা দ্রুত বিমানে প্রবেশ করে টানা কয়েক ঘণ্টা নিবিড় চেকিংয়ের পর সফলভাবে ত্রুটি নিরসন করেন। মেরামতপ্রক্রিয়া শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে চার ঘণ্টারও বেশি সময় লেগে যায়, যার ফলে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময়সূচিতেও পরিবর্তন এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category