Headline :
শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বরগুনা জেলা ছাত্রলীগের শপথ গ্রহণ হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৭ জনের জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী আইজিপির মন্তব্যে বিব্রত সরকার, প্রধানমন্ত্রী চান মানবিক বাংলাদেশ গড়তে: রিজভী স্বাস্থ্যসেবায় সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা শাহজালাল মাজারে মিললো দানের সাড়ে ৮৮ লাখ টাকা, সোনা-রূপা ও ১৮ দেশের মুদ্রা

আইজিপির মন্তব্যে বিব্রত সরকার, প্রধানমন্ত্রী চান মানবিক বাংলাদেশ গড়তে: রিজভী

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ক্রসফায়ার ফিরিয়ে আনা সংক্রান্ত পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্যে সরকার বিব্রত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে জানান, দেশে প্রচলিত আইনি কাঠামোর মধ্যেই অপরাধ দমনে পুলিশকে ভূমিকা রাখতে হবে, আইনবহির্ভূত কোনো পথ গ্রহণ করা যাবে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। এমন পরিস্থিতিতে আইজিপির পক্ষ থেকে পুনরায় ক্রসফায়ার চালু করার ইঙ্গিতপূর্ণ বক্তব্য সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে এবং একই সঙ্গে সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ বছরের গুম, বিচারবহির্ভূত হত্যা ও দুঃশাসনের বিরুদ্ধে অগণিত মানুষের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তাই গুম-খুনের সংস্কৃতির পুনরাবৃত্তি রোধ করে আইনের শাসন ও সর্বাত্মক মানবিক পরিবেশ নিশ্চিত করা সরকারের মূল অগ্রাধিকার। অপরাধ নিয়ন্ত্রণে অন্যায় বা বেআইনি কোনো পদক্ষেপ না নিয়ে পুলিশ বাহিনীকে প্রচলিত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category