নিজস্ব সংবাদদাতা::যুক্তরাজ্যের বার্মিংহামে জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর উদ্যোগে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বার্মিংহামের একটি স্থানীয় হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জমিয়তে বাংলাদেশ বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা এখলাছুর রহমান। যৌথভাবে সভা পরিচালনা করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন এবং ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুর রহমান (রফু)।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বার্মিংহামের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ, কিডারমিনস্টার কাউন্সিলের মেয়র সলিসিটর সাজু আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, জালাল উদ্দিন, কাজী আংগুর মিয়া, শেলু মিয়া, মোশাহিদ তালুকদার এবং আবজার হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল কবির।
এ সময় বক্তব্য দেন সৈয়দ মোছাদ্দিক আহমেদ, আয়াছ আহমেদ, আব্দুল খালিক, ইমদাদুল হক লাভলু, জামিউল ইসলাম, জয়নাল কোরেশী, আকিকুর রহমান, ফয়সাল আহমদ, মতিউর রহমান, ইসলাম উদ্দিন খান, বাবরুল ইসলাম, বিল্লাল উদ্দিন, আবিদ মল্লিক, নাজমুল ইসলাম, ফজলু মিয়া ও মনোয়ার হোসেনসহ আরও অনেকে।
সভায় আরও উপস্থিত ছিলেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আব্বাস মিয়া, শফিক আলী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মজনু মিয়া, বিএনপি নেতা সাদ আলী, আব্দুল মন্নান, সালাম মিয়া, ওলিউর রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, লিটন মিয়া, এমরান আহমেদ, শামীম খান, সাজু আহমেদ, ওলি ওদুদ, সাংবাদিক জিয়া তালুকদার, আতিকুর রহমান, এ. জে. লিমন, ইকবাল হোসেন, সারওয়ার আহমদ, অ্যাডভোকেট ওবায়দুল কবির খোকন, ফখরুল ইসলাম রিপন, আবুল কাছ, সুহেল আহমদ, সৈয়দ রুপন আলী, আব্দুল বাছিত, নোমান মিয়া, জুনেদ আহমেদ, আফরুজ মিয়া, আজাদ মিয়া, মিলন মিয়া, মুকিম উল্লাহ, শামীম আহমেদ, আব্দুল খালিক, সুজন মিয়া, শাহ সাঈদ হোসেন, কবির হোসেন, খালিছ মিয়া, আব্দুল মমিন, নাসির উদ্দিন, সিহাব উদ্দিন, গুলজার আহমেদ, রাসেল আহমেদ, আবুল কাইয়ুম, শাহ গুলজার হোসেন, বিরাম আলী, সুনু মিয়া, হোসেন আহমেদসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কয়ছর এম আহমেদ বলেন, “প্রবাসীদের দাবি আমার দাবি। আমি সংসদে আমার নির্বাচনী এলাকার মানুষের কথা বলার পাশাপাশি প্রবাসীদের দাবি-দাওয়া নিয়েও কথা বলেছি এবং ভবিষ্যতেও বলব।”
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় তিনি সবসময় সোচ্চার থাকবেন।
এমপি কয়ছর এম আহমেদ আরও বলেন, “কাজের কোনো অভাব হবে না। জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার অত্যন্ত আন্তরিকভাবে জনগণের কল্যাণে কাজ করছে। ইনশাআল্লাহ, আমি আমার নির্বাচনী এলাকার জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব এবং সবসময় জনগণের পাশে থাকব। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের নামের আগে যেন আর ‘অবহেলিত’ শব্দটি উচ্চারণ করতে না হয়, সেই লক্ষ্য নিয়ে উন্নয়নের মাধ্যমে এ জনপদের চিত্র বদলে দিতে চাই। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে সেই লক্ষ্য অর্জন করব।”