নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি মামদানির, ট্রাম্প বললেন কোনো অবস্থাতেই ‘না’

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিউইয়র্কের মেয়রের হুমকির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে শক্ত অবস্থান নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সফরে এলে কোনো অবস্থাতেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। পোস্টে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নাম সরাসরি উল্লেখ না করলেও, ইরান যুদ্ধে সহায়তার জন্য ইসরায়েলের প্রশংসা করেন তিনি।

এর আগে শনিবার এক সাক্ষাৎকারে নিউইয়র্কের মেয়র মামদানি বলেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে আইনগত দিকগুলো খতিয়ে দেখছে তার আইনি দল। তিনি বলেন, আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা হেগে। তিনি একজন যুদ্ধাপরাধী। প্রতি বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান নেতানিয়াহু। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া মামদানি নির্বাচনী প্রচারণায়ও ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মেয়রের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। রোববার এক্সে দেওয়া এক পোস্টে তারা মামদানির সমালোচনা করে আইসিসিকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ এবং গ্রেপ্তারি পরোয়ানাকে ভুয়া বলে আখ্যা দেয়।

প্রসঙ্গত, গাজা যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আইসিসির সদস্য নয়। ইসরায়েল শুরু থেকেই এই অভিযোগ ও আদালতের এক্তিয়ার অস্বীকার করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category