জেনেভা ক্যাম্পে র‍্যাবের অভিযান, অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ৩

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে জেনেভা ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযান শুরুর আগেই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। কীভাবে আগেই অভিযানের তথ্য ছড়িয়ে পড়ে, তা নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।

র‍্যাব-২-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার জানান, অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

ক্যাম্পের বাসিন্দাদের উদ্দেশে তিনি শিশুদের শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520