আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুদ্ধবিরতি ইস্যুতে ইরান

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

যুদ্ধবিরতি ইস্যুতে আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে জানিয়েছে।

দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে যাবে।

ইরানের ফার্স নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।

সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যেকোনও চুক্তিতে পৌঁছানোর আগে কিছু শর্ত থাকে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে।

এই অঞ্চলে যেকোনও শান্তির ক্ষেত্রে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে উল্লেখ করে সাঈদ খাতিবজাদেহ বলেন, “আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি শুরুর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন লেবাননও যুদ্ধবিরতির অংশ। ইরানও একই কথা বলছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, লেবানন যুদ্ধবিরতিতে যুক্ত নয়। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল।

বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরায়েলের চলমান হামলা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520