যে কারণে নেতানিয়াহুকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক টেলিফোন আলাপে তাকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, চলতি সপ্তাহে দুই নেতার মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়। সেখানে ভ্যান্স যুদ্ধ পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর কিছু মূল্যায়নের সমালোচনা করেন।

ভ্যান্স প্রশ্ন তোলেন, ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহু কেন এতটা আত্মবিশ্বাসী ছিলেন। এক মার্কিন কর্মকর্তা বলেন, যুদ্ধ শুরুর আগে নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বলেছিলেন ‘এখন হামলা চালিয়ে ইরানে সরকার পরিবর্তন ঘটানো সহজ হবে।’

ওই কর্মকর্তা বলেন, বিবি (নেতানিয়াহুর ডাক নাম) প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে, কাজটি (ইরানের সরকার পতন) সহজ হবে এবং সরকার পরিবর্তনের সম্ভাবনা প্রবল। তবে সেই বক্তব্য বাস্তবতার সঙ্গে মিলছে না বলে মনে করেন ভ্যান্স।

ফোনালাপের পর এক মার্কিন কর্মকর্তা অভিযোগ করেন, ভ্যান্সের অবস্থান দুর্বল করতে ইসরায়েল সক্রিয়ভাবে কাজ করছে।

বর্তমানে যুদ্ধ বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পাশাপাশি তিনিও যুক্ত আছেন।

ওই মার্কিন কর্মকর্তা দাবি করেন, ইরান ভ্যান্সের সঙ্গে আলোচনা করতে চায় ( মানে ভ্যান্স ইরানের প্রতি নমনীয়)—এমন খবর ছড়ানোর পেছনেও ইসরায়েলের ভূমিকা থাকতে পারে।

আরেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে ভ্যান্স এখন সবচেয়ে কার্যকর পথ হিসেবে বিবেচিত হচ্ছেন। তার ভাষায়, ইরান যদি ভ্যান্সের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারে, তাহলে কোনো চুক্তিই আর সম্ভব হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520