Headline :
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে অনেক সময় ভাষা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্রী ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি ঠিক হবে বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখে : তারেক রহমান তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

ভারতের ম্যাচে বাংলাদেশের আম্পায়ার, ব্যাখ্যা দিল বিসিবি

Reporter Name / ৬১ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন।

রবিবার ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ার হিসেবে তাকে দেখা যাওয়ার পর ক্রিকেট মহলে নানা আলোচনার সৃষ্টি হয়।

অনেকেই প্রশ্ন তুলছেন, বিসিবি যেখানে ভারতকে অনিরাপদ বলছে, সেখানে একজন বোর্ড কর্মকর্তা হয়ে তিনি কীভাবে ভারত সফর করছেন? এই ধোঁয়াশা কাটাতে রবিবার মুখ খুলেছেন বিসিবির আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান।

ইফতেখার রহমান সংবাদমাধ্যমকে জানান, সৈকতের ভারত সফরের জন্য বিসিবির কোনো অনাপত্তিপত্র বা এনওসির প্রয়োজন নেই। কারণ, তিনি আইসিসির এলিট প্যানেলের একজন চুক্তিবদ্ধ আম্পায়ার। বিসিবির সঙ্গে তার চুক্তিটি মূলত আম্পায়ার এডুকেশন বিভাগের প্রধান হিসেবে, যা আইসিসির অ্যাসাইনমেন্ট থাকলে শিথিলযোগ্য।

ইফতেখার বলেন, সৈকত আইসিসির চুক্তিবদ্ধ আম্পায়ার, আমাদের (বিসিবি) চুক্তিবদ্ধ নন। আমাদের চাকরির চুক্তিতে স্পষ্ট লেখা আছে যে, আইসিসির কোনো দায়িত্ব থাকলে তিনি স্বয়ংক্রিয়ভাবেই বিসিবি থেকে ছুটি পাবেন। এখানে অনুমতি দেওয়া বা না দেওয়ার কোনো এখতিয়ার আমার নেই।

চলমান বিপিএলের কয়েকটি ম্যাচ পরিচালনা করা সৈকত বর্তমানে আইসিসির দায়িত্ব পালনে ভারতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেলের ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে। ভারতের মাটিতে টুর্নামেন্ট হওয়া নিয়ে বিসিবির আপত্তি থাকলেও আইসিসির নিয়োগপ্রাপ্ত আম্পায়ার হিসেবে তাদের অংশগ্রহণ অনেকটা নিশ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520