Headline :
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে অনেক সময় ভাষা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্রী ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি ঠিক হবে বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখে : তারেক রহমান তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

শাপলা প্রতীক চেয়ে ইসিতে আবারও চিঠি দিল এনসিপি

Reporter Name / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের শাপলা প্রতীক বরাদ্দের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের প্রতি অনড় অবস্থান ব্যক্ত করেছে। দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে শাপলা, সাদা শাপলা কিংবা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এনসিপির অনুকূলে এই তিন প্রতীকের যেকোনো একটি বরাদ্দ দিতে হবে।

মঙ্গলবার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের স্বাক্ষরিত চিঠিটি ই-মেইলে ইসির সিনিয়র সচিবকে পাঠিয়েছে দলটি। ইসির কাছে পাঠানো চিঠিতে শাপলার সাতটি নমুনাও তুলে ধরা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ইসির দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এনসিপি ইসির সিনিয়র সচিব বরাবর একটি চিঠি দেয়। এতে শাপলা প্রতীকের বিষয়ে এনসিপি তাদের দলীয় অবস্থান স্পষ্ট করেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে এনসিপি রয়েছে, দলটির বিষয়ে কোনো আপত্তি রয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়ার চলছে।

এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ইসির তরফে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয়; এক সপ্তাহের মধ্যে তা জানানোর জন্য অনুরোধ করা হয়।

মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সংবাদমাধ্যমকে বলেন, এনসিপি আহ্বায়ক স্বাক্ষরিত ইসির চিঠির জবাব ইমেইলের মাধ্যমে ইসি সচিব বরাবর পাঠানো হয়েছে। ইসি সচিব বিদেশে থাকায় আজ আমরা দেখা করতে যাইনি; মেইলে জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইসির পাঠানো ৫০টি প্রতীক তালিকা থেকে কোনোটিই বেছে নেয়নি এনসিপি। আমরা ইসির চিঠিতে যে প্রতীক দিয়েছে তা ‘না’ করে দিয়েছি। আমাদের প্রতীক হবে ‘শাপলা’। এ বিষয়ে প্রতীক তালিকা সংশোধন করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ‌’শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত হলে নমুনা থেকে বাছাই করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520