Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা

Reporter Name / ৩৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজেদের কাজটা ১৩তম ওভারে সারে শ্রীলঙ্কা। রশিদ খানের বলে চার মেরে দলের শেষ চার নিশ্চিত করেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। তাতে কাঁটায় কাঁটায় ১০১ রানের সমীকরণ মিলে যায়।

শ্রীলঙ্কা এশিয়া কাপ নিশ্চিত করলেও বাকি ছিল ‘বি’ গ্রুপ থেকে তাদের সঙ্গী হবে কারা? আফগানিস্তান নাকি বাংলাদেশ।

সেই নাম নিশ্চিত হলো ম্যাচ শেষে। আবুধাবির ম্যাচে তাকিয়ে থাকা বাংলাদেশই তাদের সঙ্গী হয়েছে। লিটন দাস-জাকের আলি অনিকদের শেষ চার নিশ্চিত হওয়ার পেছনে কৃতিত্ব অবশ্য শ্রীলঙ্কারই। বিশেষ করে কুশল মেন্ডিসের।

শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটারের ফিফটিতেই তো বাংলাদেশকে দেশে ফেরার টিকিট কাটতে হয়নি। তার ৭৪ রানের ইনিংসের সৌজন্যে ৬ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। বল বাকি ছিল ৮ টি। ৫২ বলের ইনিংসটি সাজিয়েছেন ১০ চারে।

দুটি পচিশোর্ধ্ব ইনিংস খেলে জয়ে অবদান রেখেছেন কুশল পেরেরা (২৮) ও কামিন্দু মেন্ডিস (২৬*)। এতে আফগানিস্তানের শেষ চারের স্বপ্ন শেষ হয়।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নুয়ান তুষারার পেসের তোপে পড়ে আফগানিস্তান। মালিঙ্গার মতো বোলিং করা পেসারের কাছে পরাস্ত হয়ে ৭৯ রানে ৬ ‍উইকেট হারায় আফগানরা। এতে করে ১২০ রান হবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।

তবে শেষ দিকে মরুর বুকে ঝড় তোলেন মোহাম্মদ নবী। ৬০ রানে ঝোড়ো ইনিংস খেলে আফগানদের ত্রাণকর্তা হন তিনি। তার ২৭২.৭২ স্ট্রাইকরেটের ইনিংসে ১৭০ রানের লক্ষ্য দাঁড় করায় আফগানরা। নিজের ইনিংসটি সাজান ৩ চার ও ৬ ছক্কায়। ৫ ছক্কা আবার শেষ ওভারে মেরেছেন ৪০ বছর বয়সী ব্যাটার। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তুষারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520