Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, আহত অন্তত ২০

Reporter Name / ৪৬৬ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিবিএস নিউজ।

প্রাথমিক তথ্যে জানা গেছে, এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে বলে দুটি আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা সিএনএনকে নিশ্চিত করেছেন।

মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ এক বিবৃতিতে বলেন, আমি এ ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। পুলিশ, মিনেসোটা ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন ও স্টেট প্যাট্রোল ঘটনাস্থলে কাজ করছে। আমাদের শিশু ও শিক্ষকদের প্রথম স্কুল সপ্তাহ এভাবে সহিংসতায় আক্রান্ত হওয়া অত্যন্ত মর্মান্তিক।

ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার দুটি সূত্র সিবিএসকে জানিয়েছে, হামলাকারী সম্পূর্ণ কালো পোশাক পরা একজন পুরুষ। তার হাতে একটি রাইফেল ছিল। অন্য কোনো অস্ত্রের তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্ররা জানায়, হামলার পরপরই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা নিয়ে কর্মকর্তারা এখনই কিছু বলতে চাননি।

ঘটনাস্থলে টহল জোরদার করেছে পুলিশ ও বিশেষ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520