Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ৪০৮ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে- বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন; চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন; ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন; ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন; খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন; ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন; রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন; রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রোগী রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ২১ হাজার ৭৯৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ৭ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২২০ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৯৫ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520