Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

দুই মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও সিএনজি চালিত একটি অটোরিকশার সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহত বেড়ে পাঁচজনে দাঁড়ালো। এরা সবাই মোটরসাইকেলের আরোহী।

রবিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন (২৯), সদর উপজেলার মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (৩০), একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৯), বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম (২৫) ও রংপুর জেলার গঙ্গাচড়া থানার খামার মোহনা গ্রামের ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১)।

পুলিশ ও নিহতদের পরিবার জানায়, বিকেলে সুমন তার দুই বন্ধু লোকমান ও তুহিনকে নিয়ে মোটরসাইকেলে করে বিজয়নগর উপজেলায় ফুটবল খেলা দেখতে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। একই সময় অপরদিক থেকে আসা একটি অটোরিকশা সঙ্গেও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।

এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী আহত হয়। আহতরা হলেন- বিজয়নগর উপজেলার সাগাঁও গ্রামের ফজল মিয়ার ছেলে সবুজ (১৯), ইব্রাহিমপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে আহাদ (২০), চান্দুরা কালিসীমা গ্রামের সিএনজি অটোরিকশা চালক আলামিন ও সাতগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে ইয়ামিন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520