Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে’

Reporter Name / ২৬৭ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি জীববৈচিত্র্য সংরক্ষণ করে, মাটি রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমায় এবং অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করে তোলে। তিনি আরও বলেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

আজ শুক্রবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী চলমান জাতীয় বৃক্ষমেলা পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের আয়োজনে আয়োজিত এই মেলা চলবে আগামী ২৭ জুলাই পর্যন্ত।

মেলায় পরিদর্শনকালে উপদেষ্টা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পরিবেশবান্ধব চারা উৎপাদন ও বিপণনে নিয়োজিত নার্সারি মালিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, জাতীয় বৃক্ষমেলার মতো উদ্যোগ প্রকৃতিপ্রেম ও পরিবেশসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এই মেলায় এসে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানার আহ্বান জানান তিনি।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, ঢাকা সামাজিক বন অঞ্চলের হোসাইন মুহম্মদ নিশাদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানাসহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশ রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে উপদেষ্টা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520