Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

গাজায় ফের আকাশ থেকে ত্রাণ ফেলতে যাচ্ছে জর্ডান ও আমিরাত

Reporter Name / ২৫৬ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

গাজার অবরুদ্ধ অঞ্চলে আকাশপথে ত্রাণ পাঠাতে যাচ্ছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েল এই দুই দেশকে শিগগিরই এ অনুমতি দেবে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, আজই জর্ডান থেকে বিমানযোগে গাজায় ত্রাণ ফেলা হতে পারে। এর আগেও ২০২৩ সালে যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর ও ফ্রান্স যৌথভাবে আকাশপথে গাজায় কয়েক হাজার ত্রাণ প্যাকেট পাঠিয়েছিল। তবে সে সময় এসব প্যাকেটের কিছু জনবহুল এলাকায় পড়ে ৫ জন গাজাবাসীর মৃত্যু ঘটে। ছোট প্যারাস্যুটে করে খোলা জায়গা লক্ষ্য করে এসব ত্রাণ পাঠানো হলেও, বাতাসের কারণে তা সঠিক স্থানে না পড়ে দুর্ঘটনা ঘটেছিল।

এদিকে, গাজায় যুদ্ধ বন্ধ ও মানবিক সংকট লাঘবে কাতার ও মিশর যৌথভাবে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। এক যৌথ বিবৃতিতে দেশ দুটি জানিয়েছে, চলমান আলোচনার সর্বশেষ ধাপে কিছু অগ্রগতি হয়েছে। তিন সপ্তাহের আলোচনার পর এখন পরামর্শের জন্য কিছুটা বিরতি নেওয়া হয়েছে, যা জটিল আলোচনা প্রক্রিয়ার স্বাভাবিক অংশ।

তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে ধরনের তথ্য ফাঁস হয়েছে, তা বাস্তবতা প্রতিফলিত করে না বলে দাবি করেছে কাতার ও মিশর। তারা জানিয়েছে, এসব ভুয়া তথ্য মূলত মধ্যস্থতাকারী পক্ষগুলোর প্রচেষ্টা দুর্বল করতে এবং আলোচনার গতিপথ প্রভাবিত করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।

দুই দেশ আন্তর্জাতিক গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের ভুল তথ্য যেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ব্যাহত না করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520