Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের সব অপপ্রচার নানামুখী ষড়যন্ত্র হাওয়ায় মিলে গেছে। কারণ বিএনপি গণমুখী দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপির যার বিরুদ্ধেই অভিযোগ গেছে, প্রমাণিত হলেই বহিষ্কার করা হচ্ছে।

সোমবার বিকালে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আজ দেশে নতুন অশান্তি, অরাজকতা মব জাস্টিসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাচ্চাদের দিয়ে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে সুশাসন প্রতিষ্ঠার কথা আজও বাংলার মানুষের মুখে মুখে। সে সময় মানুষ দরজা খুলে ঘুমাতে পারতো। স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারতো। এটা পরীক্ষিত যে আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট দল। কিন্তু ইসলাম ধর্মের নামে যারা লেবাসধারী দল, তারা কোন ইসলামের কথা বলে। তারা আজ অপপ্রচারে লিপ্ত।

তিনি আরও বলেন, সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহর উপর আস্থা লিপিবদ্ধ করেছিলেন শহীদ জিয়াউর রহমান। ২৪-এ যারা শহীদ হয়েছিল, আন্দোলন হয়েছে সে সংগ্রামের বড় অংশীদার বিএনপি, তারেক রহমান। ১৯ জুলাই আমাকে গ্রেফতার করেছিল আন্দোলন করেছি বলেই। আন্দোলনে ১৪২ জন ছাত্রদল কর্মী, ২৩ জন বিএনপি কর্মী শহীদ হয়েছে। সবার আন্দোলনেই হাসিনা বিদায় হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক। রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত কায়েম, আশরাফুল হক রিপন, বিএনপি নেতা আব্বাস উদ্দিন ভূঁইয়া, হাজী আব্দুল মতিনসহ আরও অনেকে।

পরে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন রুহুল কবির রিজভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520