Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

Reporter Name / ১৩৭ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

ফেনী জেলার সেলোনিয়া ও মুহুরী নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার মুহরী ও সেলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা ও ধরলা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে নদীসমূহে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন এই নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে। এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

আগামী দুই দিন এই নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে নদীসমূহ বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই অববাহিকায় আগামী পাঁচ দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের হালদা, গোমতী, ফেনী, সাঙ্গু ও মাতামুহুরি নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী একদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তবে তৃতীয় দিন বৃদ্ধি পেতে পারে। এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী একদিন স্থিতিশীল থাকতে পেতে পারে এবং পরবর্তী চারদিন পানি সমতল হ্রাস পেতে পারে ও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই অববাহিকায় আগামী পাঁচ দিন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে।

দেশের বিভিন্ন নদ-নদীর ১২৭টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৮০টি পয়েন্টে পানি সমতল বৃদ্ধি, ৪৪টিতে হ্রাস পেয়েছে ও তিনটি স্টেশনে অপরিবর্তিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520