Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

৪ মামলায় শ্যোন অ্যারেস্ট আসাদুজ্জামান নূর

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নীলফামারীর চার মামলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাকে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি হাজির করা হলে গ্রেফতারের এই আদেশ দেন আদালত।

নীলফামারীতে হওয়া চারটি মামলার মধ্যে দু’টি হত্যা মামলা রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা করা হয়।

জানা গেছে, নীলফামারী সদর থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নীলফামারী জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক মো. মোশাররফ হোসেনের আদালতে ভার্চুয়ালি কাশিমপুর কারাগার থেকে হাজির করা হয় নূরকে।

নীলফামারীর চারটি মামলার শ্যোন অ্যারেস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম ও মামুন হত্যা মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগারে রয়েছেন আসাদুজ্জামান নূর। গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে সিয়াম হত্যা মামলায় ঢাকার বেইলি রোডের নওরতন কলোনির বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত বছরের ২৯ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে মিরপুরের মামুন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রব্বানী ও জামায়াতকর্মী আবু বক্কর সিদ্দিক হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুরসহ বিস্ফোরক আইনে চারটি পৃথক মামলা হয়। এসব মামলার প্রধান আসামি তিনি। ওই চার মামলার বাদী আদালতে মামলাগুলো করলে আদালত নীলফামারী সদর থানায় রেকর্ড করার নির্দেশ দেন।

নীলফামারী আদালত পুলিশের পরিদর্শক জিন্নাত আলী জানান, নীলফামারী থানার চারটি মামলার চারজন তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘নীলফামারী সদর থানার হত্যাসহ চারটি মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে আদালতের মাধ্যমে ভার্চুয়ালি শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520