Headline :
সত্যিই কি ‘লন্ডনে হামলা চালাবে ইরান’, ইসরায়েলের দাবি নিয়ে যা বলল যুক্তরাজ্য ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট স্বজনের কাছে ফিরছে সবাই মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

কমছে ইলিশ মাছের দাম

Reporter Name / ১৭৬ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

মৌসুম শুরু হওয়ায় বরিশালের পাইকারি ও খুচরা বাজারে ইলিশ মাছের দাম কমেছে। আষাঢ়ের বৃষ্টিতে অভ্যন্তরীণ নদীতে ইলিশ বেশি পাওয়া যায়। কিন্তু মৌসুমের শুরুতে বৃষ্টি হলেও কাঙ্ক্ষিত ইলিশ উঠছে না জেলেদের জালে। তাই পাইকারি ইলিশ মোকাম পোর্ট রোড বাজারে পর্যাপ্ত মাছের আমদানি নেই।

গতকাল পোর্ট রোড বাজার ঘুরে দেখা যায়, মাত্র ১২-১৫ মণ ইলিশ উঠলেও বড় সাইজের মাছ নাই। এগুলোর ওজন ১ কেজি ২০০ গ্রামের মধ্যে। যা প্রতি কেজি পাইকারিতে ২ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া কেজি সাইজের ইলিশ ২ হাজার ২০০, ৮০০ গ্রাম সাইজ ২ হাজার, ৬০০ গ্রাম ১ হাজার ৮০০ ও আধা কেজি সাইজের মাছ ১ হাজার ৬৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, দুই সপ্তাহ আগে ১ কেজি ২০০ গ্রাম ২ হাজার ৮০০, কেজি সাইজ ২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে ক্রেতা কমে যাওয়ায় দাম কমেছে।

গাজীপুর থেকে মাছ কিনতে আসা মাহফুজ বলেন, ‘বরিশালের ইলিশের স্বাদ আলাদা। তাই এখান থেকে ১৬ কেজি বিভিন্ন সাইজের মাছ কিনেছি। দাম একটু কম ও তাজা হওয়ায় ভালো লাগছে।’

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মুহাম্মাদ নাসির উদ্দীন বলেন, ‘জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অভ্যন্তরীণ নদীতে ইলিশ মাছ বেশি পাওয়া যায়। বর্তমানে বৃষ্টি হচ্ছে, ইলিশ মাছ আসবে। নদীতে এখন যে মাছ ধরা পড়ছে তার সাইজ ভালো। আমরা আশা করছি এ বছর ইলিশের উৎপাদন বাড়বে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520