Headline :
সত্যিই কি ‘লন্ডনে হামলা চালাবে ইরান’, ইসরায়েলের দাবি নিয়ে যা বলল যুক্তরাজ্য ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট স্বজনের কাছে ফিরছে সবাই মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা নিয়ে যা জানা গেল

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

কাতারের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন, তিনি একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা কাতারে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ার বেস-এ সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) উভয়ই বিষয়টি সম্পর্কে অবগত এবং তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

হামলার তথ্য স্বীকার ইরানের
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলার তথ্য স্বীকার করেছে। অভিযানের নাম অ্যানানশিয়েশন ভিক্টরি (বিজয় ঘোষণা )।

সতর্ক অবস্থানে মার্কিন সেনারা
সিএনএন-কে একাধিক সূত্র জানিয়েছে, ইরান কাতার ও ইরাকের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ায় কাতার ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীরা এখন ‘ডাক অ্যান্ড কভার’ অবস্থায় রয়েছেন — অর্থাৎ তারা নিরাপদ আশ্রয়ে মাথা নিচু করে লুকিয়ে আছেন।

হামলা ঠেকানোর দাবি কাতারের
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কাতারে অবস্থিত আল-উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই হামলায় কেউ নিহত বা আহত হয়নি।

হামলার নিন্দা কাতারের
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আল-উদেইদ ঘাঁটিতে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর হামলা কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমা লঙ্ঘন। একই সঙ্গে জাতিসংঘ সনদের পরিপন্থী। তিনি আরও বলেন, কাতার রাষ্ট্র হিসেবে এই স্পষ্ট আগ্রাসনের জবাব আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সরাসরি দেওয়ার অধিকার রাখে। আল-আনসারি জানান, কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ব্যর্থ করে দিয়েছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।

এর আগে আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের দেশটি। সোমবার সন্ধ্যায় কাতার সরকার আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নেয়। দেশটির সিভিল এভিয়েশনের এক সার্কুলারে আকাশপথ বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520