Headline :
সত্যিই কি ‘লন্ডনে হামলা চালাবে ইরান’, ইসরায়েলের দাবি নিয়ে যা বলল যুক্তরাজ্য ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট স্বজনের কাছে ফিরছে সবাই মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

আয়রন ডোম ব্যর্থ করে ইসরায়েলি সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইরান

Reporter Name / ১৬৮ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

পাল্টা হামলায় ইসরায়েলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইরান।

শনিবার ভোরে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যেসব স্থানে আঘাত হানা হয়েছে তার মধ্যে রয়েছে তেল আবিবের কিরিয়া এলাকা, যেখানে ইসরায়েলের সামরিক সদর দপ্তর এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় অবস্থিত।

মধ্য ইসরায়েলের বিভিন্ন অংশে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্রের আঘাত হানে। এতে বেসামরিক হতাহত এবং দৃশ্যমান ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এই ঘটনাটি ইসরায়েলের বিখ্যাত বিমান-প্রতিরক্ষা নেটওয়ার্ক, যার মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত আয়রন ডোম সিস্টেম রয়েছে, তার উপর নতুন করে নজরদারি শুরু করেছে।

১৯ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে। ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে। তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে।

এর পেছনে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানিট টাওয়ারটি দেখা যায়। যা আইডিএফ সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।

এর আগে শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণুবিজ্ঞানী নিহত হন। এরপর ইসরায়েলে প্রতিশোধ নিতে শুরু করে তেহরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520