Headline :
সত্যিই কি ‘লন্ডনে হামলা চালাবে ইরান’, ইসরায়েলের দাবি নিয়ে যা বলল যুক্তরাজ্য ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট স্বজনের কাছে ফিরছে সবাই মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে হামলা নিয়ে বিভক্ত ভারতের রাজনীতি

Reporter Name / ১৭৪ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার আগে পাকিস্তানকে অবহিত করা হয়েছিল। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, এই অবহিতকরণের মাধ্যমে দেশের নিরাপত্তা ও সেনাবাহিনীর জীবন হুমকির মুখে ফেলা হয়েছে।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে রাহুল লিখেছেন, “হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে ভারত সরকার তা করেছে। কে এই সিদ্ধান্ত নিয়েছেন? এর ফলে বিমানবাহিনী কতটি বিমান হারিয়েছে?”

রাহুল গান্ধী জয়শঙ্করের একটি ভিডিও-ও প্রকাশ করেন, যেখানে তাকে বলতে শোনা যায়, পাকিস্তানে ‘সন্ত্রাসবিরোধী অবকাঠামোতে’ হামলার আগে ইসলামাবাদকে একটি বার্তা পাঠানো হয়। সেই বার্তায় জানানো হয়, “আমরা সন্ত্রাসীদের ওপর হামলা চালাতে যাচ্ছি, পাক সেনাদের টার্গেট নয়। তারা যেন এতে জড়িত না হয়।” তবে জয়শঙ্কর বলেন, পাকিস্তান সেই সুযোগ গ্রহণ করেনি।

এদিকে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) দাবি করেছে, জয়শঙ্কর আসলে এমন কোনো বক্তব্য দেননি এবং তার কথাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যদিও ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়, জয়শঙ্কর পাকিস্তানকে আগেই অবহিত করার কথা বলছেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তার বক্তব্য অস্বীকার করা হয়নি।

বিরোধীদল আম আদমি পার্টির পক্ষ থেকেও এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে। দলের রাজ্যসভার এমপি সঞ্জয় সিং বলেছেন, “যখন একজন মন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেন যে হামলার আগে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল, তখন তা দেশদ্রোহিতার শামিল। এটি ক্ষমার অযোগ্য।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ বিষয়ে জবাব দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য কতটা সত্য, আর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কতটা সঠিক—তা দেশবাসীর জানা দরকার। পাকিস্তানকে আগে জানানোর সিদ্ধান্ত কি উচ্চপর্যায়ের নির্দেশ ছিল? সরকার কি সশস্ত্র বাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? মোদি সরকারকে এর জবাব দিতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520