Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

চিলি-কলম্বিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন মেসি

Reporter Name / ২৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আগামী জুন মাসে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ দু’টিকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

বৃহস্পতিবার ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ স্ক্যালোনি। ইনজুরি কাটিয়ে ছয় মাস পর দলে ফিরছেন লিওনেল মেসি।

কনমেবল থেকে ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে বাকি চার ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য কেবল নিয়মরক্ষার। কিন্তু তারপরও ম্যাচগুলোকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন কোচ স্ক্যালোনি।

আগামী ৬ জুন চিলির মাঠে আতিথেয়তা নেওয়ার পর ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা।

এ দুই ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে মেসিকে। ছয় মাসের বেশি সময় পর জাতীয় দলে ফিরছেন তিনি। আর্জেন্টিনার হয়ে সবশেষ গত বছরের নভেম্বরে খেলেছিলেন তিনি। ইনজুরির কারণে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি। তবে এখন সুস্থ আছেন তিনি। ইন্টার মায়ামির হয়ে কাঁপাচ্ছেন যুক্তরাষ্ট্রের লিগ।

মেসির সঙ্গে দলে ফিরেছেন আলেহান্দ্রো গার্নাচো ও ভ্যালেন্তিন বার্কোও। তবে দলে ডাক পাননি জের্মান পেজ্জেলা, মার্কোস অ্যাকুনা ও গঞ্জালো মন্টিয়েলরা। অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যাওয়ায় মাঠের বাইরে আছেন পাওলো দিবালা।

আর্জেন্টিনার ২৮ সদস্যের প্রাথমিক দলে যারা আছেন

এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুল্লি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বার্কো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনার্দো পারেদেস, নিকোলাস ডমিনগেজ, এক্সেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভ্যালেন্তিন কাস্তেয়ানোস, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, জিউলিয়ানো সিমিওনে ও আনহেল কোরেয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520