Headline :
সত্যিই কি ‘লন্ডনে হামলা চালাবে ইরান’, ইসরায়েলের দাবি নিয়ে যা বলল যুক্তরাজ্য ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট স্বজনের কাছে ফিরছে সবাই মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

খালেগি নাচে ট্রাম্পকে স্বাগত জানাল আমিরাতের মেয়েরা

Reporter Name / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

চার দিনের মধ্যপ্রাচ্য সফরে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি সৌদি আরব ও কাতার সফর করেন।

বৃহস্পতিবার আবুধাবির বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া আমিরাতের মেয়েরা দেশটির ঐতিহ্যবাহী চুল খোলা খালেগি নাচে ট্রাম্পকে স্বাগত জানান।

মার্কিন প্রেসিডেন্টের যোগাযোগ পরামর্শক মার্গো মার্টিন এক্সে একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে, লম্বা চুলের অধিকারী তরুণীরা মাথা দুলিয়ে দুলিয়ে ট্রাম্পের সামনে নৃত্য প্রদর্শন করেন।

এদিকে আরব দেশগুলো ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা পদক্ষেপ ও উদ্যোগে ব্যস্ত, তখন ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের ওপর বর্বরতা আরও বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। ধারণা করা হয়েছিল ট্রাম্পের সফরের সময় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি হবে। তবে তা এখনও হয়নি।

দখলদার ইসরায়েল ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে হুমকি দেয়, তিনি এই অঞ্চলে থাকা অবস্থায় যদি হামাস তাদের সঙ্গে কোনও যুদ্ধবিরতি না করে তাহলে গাজায় ব্যাপক হামলা চালানো হবে।

শুক্রবার ট্রাম্প মধ্যপ্রাচ্য ছেড়ে যাবেন। কিন্তু এখনও যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে দখলদাররা ট্রাম্প যাওয়ার আগেই হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে।

বুধবার প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আজ এ সংখ্যা ১০০ ছাড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520