Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ছাত্ররা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে : ড. মঈন খান

Reporter Name / ১৩৯ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

ছাত্ররা দেশ পরিচালনার কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হলে ১৮ কোটি মানুষ তথা বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই। একসময় দেশ পরিচালনা করেছি। আগামী দিনে যদি সুষ্ঠু ভোট হয়, দেশের জনগণ যাকে দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে। ছাত্রদের যখন দায়িত্ব দেবে ছাত্ররাই দেশ পরিচালনা করবে। তার জন্য ছাত্রদের সঠিক প্রস্তুতি নিতে হবে, সচেতন থাকতে হবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক বৃত্তি প্রদান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠান আয়োজন করে ঢাকা মহানগর সাংস্কৃতিক ফোরাম। এসময় শিক্ষার্থীদের উদ্দেশে ড. আব্দুল মঈন খান বলেন, আজকে যারা নতুন প্রজন্ম তারাই আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে। গুরুদায়িত্ব পালনে সবাইকে সচেতন হতে হবে। মনে রাখতে হবে এ দেশটি তোমাদের। আমরা এখন আছি, আমরা কিন্তু চলে যাবার পথে। আমাদের সময় কিন্তু প্রায় শেষ। আর তোমাদের সময় কিন্তু শুরু। কাজেই সেই কথা মনে রেখে তোমাদের প্রস্তুতি নিতে হবে। এখন যদি সময় নষ্ট করো তাহলে ১৮ কোটি মানুষকে পরিচালনার দায়িত্ব যখন আসবে, তখন কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না।

তিনি বলেন, ছাত্রদের যে শক্তি সেই শক্তি কিন্তু আমাদের নেই। সেই শক্তি আছে বলেই তারা সামনে এগিয়ে গেছে। জুলাই আন্দোলনের যে অর্জন সেটি ছাত্রদের। আমরা সেই কথা গর্বের সঙ্গে বলি। তবে বিগত ১৫ বছর সংগ্রাম করে এ অর্জনের পথ তৈরি করে দিয়েছিল বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ। কাজেই গৌরবময় অর্জন ধরে রাখতে হবে।

ড. মঈন খান আরও বলেন, ছাত্রদের কাছে লেখাপড়া তপস্যার মতো, এ কথা ভুলে গেলে চলবে না। তোমরা দেশ পরিচালনা করে দেশকে মঙ্গলের পথে নিয়ে যাবে, বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করবে। কিন্তু সেজন্য সঠিক প্রস্তুতি নিতে তোমাদের ক্লাসে ফিরতে হবে। সঠিক শিক্ষা নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে পুনরায় ফিরে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520