Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

সকালে পরাজয়, বিকালে জয়ী জার্মানির চ্যান্সেলর মেৎস

Reporter Name / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হলেন ফ্রেডরিক মেৎস। এ যেন এক নির্ভার নির্বাচন। সকালে সবকিছুই মনে হয়েছিল শুধুই আনুষ্ঠানিকতা। কিন্তু ভোট গণনা শুধু জার্মানির সংসদ সদস্যদেরই অবাক করেনি, বিস্মিত করেছিল জার্মানির প্রায় ৬০ মিলিয়ন ভোটারকেও।

ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) ও সোশাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) দ্বিদলীয় জোটের চ্যান্সেলর প্রার্থী ফ্রেডরিক মেৎস ৬ মে (মঙ্গলবার) প্রথম দফার ভোটে হেরে গিয়েছিলেন। তবে বিকালে সংসদের দ্বিতীয় অধিবেশনে জার্মানির চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এমনকি পুরো মন্ত্রিসভা গঠন ও শপথও সম্পন্ন হয়েছে।

জার্মানির সংসদীয় রাজনীতিতে নজিরবিহীন ইতিহাস সৃষ্টিকারী চ্যান্সেলর ফ্রেডরিক মেৎসের এমন ৮ ঘণ্টার পরাজয় অন্যদলের নয়, নিজ দল ও শতপৃষ্ঠার চুক্তিবদ্ধ জোটের সদস্যদের না ভোটেই হয়েছিল।

মঙ্গলবার জার্মানির সংসদে সকালের অধিবেশনে (বুন্ডেসটাগ) সদস্যদের ভোটে নিয়মমাফিক নির্বাচনে চ্যান্সেলর প্রার্থী ছিলেন ফ্রেডরিক মেৎস। চ্যান্সেলর হওয়ার জন্য ৩১৬ ভোটের প্রয়োজন থাকলেও তিনি পেয়েছিলেন ৩১০ ভোট। যদিও তার নিজ দল সিডিইউ ও শরীক দল এসপিডি জোটের সংসদে সদস্য রয়েছে ৩২৮ জন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির গণতান্ত্রিক সংসদে নিজ দল ও জোটের প্রার্থীর চ্যান্সেলর পদে পরাজয়ের এটাই ছিল প্রথম ঘটনা। তবে বিকালের ভোটে ফ্রেডরিক মেৎস ৩২৫ ভোট পেয়েছেন। ৬২৫ আসনের জার্মান সংসদে ২৮৯ জন ফ্রেডরিক মেৎসের বিরুদ্ধে ভোট দিয়েছেন। একজন সদস্য ভোট দেননি।

এদিকে ফ্রেডরিক মেৎস মঙ্গলবার বিকালেই জার্মান রাষ্ট্রপতি স্টাইনমায়ারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চ্যান্সেলরের দায়িত্ব বুঝে নেন ও শপথ পাঠ করেন। ফ্রেডরিক মেৎস চ্যান্সেলর নির্বাচিত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520