Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

রাইড শেয়ারিং চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ

Reporter Name / ১৭১ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

রাইড শেয়ারিং চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের অধিকার ও সুরক্ষায় আলাদা নিয়ন্ত্রক সংস্থা গঠনের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। দেশের গিগ ও প্ল্যাটফর্ম অর্থনীতিতে নিয়োজিত বিপুলসংখ্যক চালকের ন্যায্য মজুরি, কর্মপরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সম্প্রতি জমা দেওয়া প্রতিবেদনে এসব সুপারিশ উঠে আসে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রমিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ খাতের চালকদের জন্য নির্ধারণ করতে হবে বিশেষ মজুরি কাঠামো এবং কোম্পানিগুলোর কমিশন হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, চালক ও যাত্রী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক (২৪/৭) কল সেন্টার, একটি কেন্দ্রীয় ডেটাবেইস এবং নির্দিষ্ট নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি বহুজাতিক রাইড শেয়ারিং কোম্পানিগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার কথাও বলা হয়।

এছাড়া, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ করে স্থায়ী জনবল কাঠামো হালনাগাদ করে সরাসরি নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে কমিশন। দীর্ঘদিন ধরে কর্মরত আউটসোর্সিং শ্রমিকদের শ্রম আইনে সুরক্ষা নিশ্চিত এবং প্রকল্প শেষে যোগ্যদের স্থায়ী নিয়োগের আওতায় আনারও পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আউটসোর্সিং কর্মীদের সংগঠিত হওয়ার অধিকার, সিবিএ নির্বাচনে ভোটাধিকার এবং অভিযোগ নিষ্পত্তির সুযোগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520